চট্টগ্রামের ফিশারি ঘাটে মাছ সরবরাহ বেড়েছে
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-১৯ ১৪:৩০:০৩
চট্টগ্রামের সবচেয়ে বড় মাছের বাজার ফিশারি ঘাটে বেড়েছে সব ধরনের মাছের সরবরাহ। চলছে বেচাকেনার ধুম। ইলিশের দাম কমেছে কেজিতে ২০ থেকে ৩০ টাকা। আর মিঠাপানির মাছের দাম কমেছে মান ভেদে ১০ থেকে ৫০ টাকা।
তবে এক সপ্তাহের ব্যবধানে কোরাল, চিংড়ি, লইট্যাসহ বিভিন্ন সামুদ্রিক মাছের দাম কিছুটা বেশি বলে অভিযোগ ক্রেতাদের।
চট্টগ্রাম ফিশারী ঘাট সমিতির সাধারণ সম্পাদক বাবুল সরকার বলেন, ‘চল্লিশ থেকে পঞ্চাশের উপরে মাছ আসে, শীতের মৌসুমে সামুদ্রিক মাছ বেশি পাওয়া যায়। এখন সামুদ্রিক মাছের দাম একটু বেশি।’






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














