সেরা চার নারী রাইডার পেলেন বাইক ট্র্যাকিং ডিভাইস

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৯-০১-২০ ১১:৩৫:২২


বাংলাদেশের ডিজিটাল প্ল্যাটফর্ম পাঠাও নারী রাইডারদের পাশে থাকায় অঙ্গীকারবদ্ধ।জীবন সংগ্রামে সাহসী নারী রাইডার যোদ্ধাদের পাশে এ দাড়িয়েছে নিটল নিলয় গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এনআইটিএস সার্ভিস প্রাইভেট লিমিটেড। এই দুই  প্রতিষ্ঠান মিলে নারী রাইডার যোদ্ধাদের সন্মান জানাতে এক অভিনন্দন সভার আয়োজন করে।

সভায় পাঠাওয়ের সেরা চারজন নারী রাইডারকে তাদের সাহসী পদক্ষেপের জন্য সন্মাননা জানানো হয়। পরে সেরা চার নারী রাইডারদের বাইকের সুরক্ষার জন্য তাদের বাইকে বাইক ট্র্যাকিং ডিভাইস NTrack, Moto ইন্সটল করা হয়।

অনুষ্ঠানে এনআইটিএস সার্ভিস প্রাইভেট লিমিটেডের সিবিও অরূপ কুমার চাকী এবং পাঠাওয়ের সিইও হোসেন ইলিয়াসসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এনআইটিএস সার্ভিস প্রাইভেট লিমিটেড, পাঠাওয়ের নারী রাইডারদের ও তাদের বাইক এর সুরক্ষার জন্য NTrack, Moto এর ডিভাইসে ২৮ ফেব্রুয়ারি ২০১৯ পর্যন্ত  ৫% ছাড় ঘোষণা করে।

এই নিয়ে হুসেন এম ইলিয়াস বলেন, ‘এই উদ্যোগ গ্রহণের ফলে আমাদের রাইডাররা বেশ উপকৃত হবেন বলে আশা করছি। কারণ এই সিস্টেমটির মাধ্যমে বাইকের লাইভ লোকেশন জানা জানা যাবে। ফলে রাইডাররা বাইক চুরি হওয়ার কোনো দুশ্চিন্তা ছাড়াই রাইড দিতে পারবেন।’