চীনে চুল রফতানি করছে পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৯-০১-২১ ১১:৩৩:০৮


এক দেশে অন্য দেশে পোশাক রফতানি করে চাল বা চা রফতানি করে। কিন্তু এবার পাওয়া গেল অন্য রকম খবর। শুনলে সত্যি অবাক হবেন গেল কয়েকবছরে পাকিস্তান মাথার চুল রফতানি করে আসছে।

দেশের অর্থনীতির চাকা সচল রাখতে এসব রফতানি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন পাকিস্তান সরকার।

জানা গেছে, গত কয়েক বছরে ধারে-ভারে অনেকটাই বেড়েছে চীনের কসমেটিক্স ইন্ডাস্ট্রি। স্টাইল ও ফ্যাশন সম্পর্কে সচেতনতা বেড়েছে সে দেশের মানুষের। বাজার বড় আকার ধারণ করার ফলে বেড়ে গেছে ‘উইগ’ বা ‘পরচুলে’র ব্যবহারও।আর এই প্রয়োজন মিটাতে পাকিস্তান থেকে আমদানি করছে চুল।

হিসাব বলছে গত পাঁচ বছরে পাকিস্তান থেকে প্রায় ১ লাখ ৫ হাজার ৪৬১ কেজি চুল রফতানি হয়েছে চীনে; যার মূল্য আনুমানিক এক লাখ ৩২ হাজার মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় ৯৪ লক্ষ টাকারও বেশি। কেবলমাত্র চীনেই নয়, বিভিন্ন পার্লার থেকে ৫ হাজার ও ৬ হাজার টাকা কেজি দরে চুল কিনে, সেই চুল যুক্তরাষ্ট্র ও জাপানেও রফতানি করছে পাকিস্তান।

পাকিস্তানের ক্ষমতায় এসেই দেশের অর্থনৈতিক দুরবস্থা নিয়ে মুখ খুলেছিলেন প্রধানমন্ত্রী ইমরান খান।দেশের আর্থিক অচলাবস্থা কাটাতে বিভিন্নরকমভাবে এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রাক্তন এই ক্রিকেটার। এমন অবস্থায় পাক সরকার জানিয়েছে, গত পাঁচ বছর ধরে চীনে মাথার চুল রফতানি করে বিপুল মুনাফা হয়েছে ইসলামাবাদের। লাভের পরিমাণ প্রায় এক কোটির কাছাকাছি এবং রফতানি করা চুলের পরিমাণ প্রায় এক লাখ কেজি।