কাল থেকে তিনদিন ব্যাপী সবজি মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৯-০১-২৩ ১৭:৪৪:৩৪


আগামীকাল বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী সবজি মেলা।

এবারের প্রতিপাদ্য হচ্ছে‘নিরাপদ সবজি করব চাষ পুষ্টি মিলবে ১২ মাস’

রাজধানীর ফার্মগেটস্থ কেআইবি চত্বরে এ মেলার আয়োজন করা হয়েছে। তিন দিনব্যাপী এ মেলা চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত।

সবজি মেলার উদ্বোধন করবেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

কৃষি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. নাসিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সংসদ সদস্য ও কৃষিবিদ আব্দুল মান্নান অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন।

এর আগে জাতীয় সবজি মেলা ২০১৯ উপলক্ষে একটি র‌্যালি অনুষ্ঠিত হবে। কেআইবি চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে‌ র‌্যালিটি আবার কেআইবি চত্বরে  শেষ হবে।