ফিলিপাইন বাংলাদেশ থেকে ঔষধ ক্রয় করতে আগ্রহী:বাণিজ্যমন্ত্রী

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-২৩ ১৮:৫৫:৪৬


বাণিজ্যমন্ত্রী টিপু মুন্শি বলেছেন, ফিলিপাইন বাংরাদেশ থেকে ঔষধ ক্রয় করতে আগ্রহী। এ মহুর্তে প্রায় ৭ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের ঔষধ রপ্তানি হলেও, এ ক্ষেত্রে বাংলাদেশের বিপুল সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।

আজ সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্শির সাথে ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত ভিসেন্টে ভিভেনসিও টি. ব্যান্ডিলোর মতবিনিময় করে সাংবাদিকদের এ সব কথা বলেন।

মন্ত্রী বলেন, ফিলিপাইন বাংলাদেশে বৈদ্যুতিক সামগ্রী, এ্যাগ্রো ফুড প্রসেসিং ও চামড়া শিল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। সেবা খাতে ফিলিপাইনের কিছু জনবল বাংলাদেশে কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্পেশাল ইনোকনমিক জোনে পিলিপাইন বিনিয়োগ করবে। বর্তমানে ফিলিপাইনের সাথে বাংরাদেশের বাণিজ্য খুব বেশি নয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ ফিলিপাইনে প্রধানতঃ তৈরী পোশাক শিল্পের এক্সেসরিজ, ঔষধসহ কিছু পণ্য রপ্তানি করে আসছে।গত ২০১৭-২০১৮ অর্থ বছরে বাংলাদেশ ফিলিপাইনে ৪৭.০৪ মিলিয়ন মার্কিন ডণার মুল্যের পণ্য রপ্তানি করেছে, একই সময়ে ৮.০৭ মিলিয়ন মার্কিন ডলার মুল্যের পণ্য আমদানি করেছে। উভয় দেশ বাণিজ্য বৃদ্ধি করতে আগ্রহী।

টিপু মুন্শি বলেন, বাংলাদেশে বিনিয়োগের জন্য ফিলিপাইনের প্রতি আহবান জানানো হলে রাষ্ট্রদূত এ আগ্রহের কথা জানান। আগামী দিনগুলোতে উভয় দেশের বাণিজ্য বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। বাংলাদেশে বৈদ্যুতিক সামগ্রী এবং এ্যাগ্রো ফুড প্রসেসিং কারখানা স্থাপনের আহবান জানানো হয়।

বাণিজ্যসচিব মো. মফিজুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।