কাদেরকে দেখতে বিএসএমএমইউ’তে প্রধানমন্ত্রী, আসছেন রাষ্ট্রপতিও
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৩-০৩ ১৬:৩০:১৪
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) হাসপাতালে এসেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওবায়দুল কাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
রোববার ৩ র্মাচ বিকেলে ৩টা ৩৪ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আসেন তিনি। এ সময় ওবায়দুল কাদেরের চিকিৎসার খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী। এ ছাড়া কাদেরকে দেখতে হাসপাতালে আসছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদও।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিকেল ৪টার পরে আসবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
বিষয়টি জানিয়েছেন, রাষ্ট্রপতি কার্যালয়ের প্রেস সচিব জয়নাল আবেদীন ।
এর আগে সকালে বুকে ব্যথা অনুভূত হলে দ্রুত ওবায়দুল কাদেরকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) ইনটেনসিভ কেয়ার ইউনিটের (আইসিইউ) ২ নম্বর বেডে চিকিৎসাধীন তিনি।
সকালে থেকেই তাকে দেখতে হাসপাতালের ডি-ব্লকের সামনে ভিড় করছেন দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছেন বলে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
ওবায়দুল কাদেরের সুচিকিৎসার স্বার্থে হাসপাতালে নেতাকর্মীদের ভিড় করতে নিষেধ করেন হানিফ। তিনি বলেন, চিকিৎসায় ব্যাঘাত ঘটে এমন পরিস্থিতি সৃষ্টি করা যাবে না।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














