ঢাকার পোস্তগোলায় ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-২৪ ১০:৩০:১৮
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শ্যামপুর শাখার অধীনে সম্প্রতি পোস্তগোলা উপশাখা উদ্বোধন করা হয়। ব্যাংকের এএমডি মো. ওমর ফারুক খান প্রধান অতিথি হিসেবে এ উপশাখা উদ্বোধন করেন। ব্যাংকের ঢাকা সাউথ জোনপ্রধান আবু সাইদ মো. ইদ্রিসের সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ডিভিশন প্রধান মো. মাহবুব আলম, ব্যাংকের শ্যামপুর শাখা প্রধান মুন্সী রেজাউর রশীদ, উপশাখা ইনচার্জ মো. মিজানুর রহমান প্রমুখ।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













