গাজীপুরের কাশিমপুরে ওয়ান ব্যাংকের উপশাখা উদ্বোধন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-২৪ ১০:৪৮:৪৮
গাজীপুরের কাশিমপুরে গণকবাড়ী (ইপিজেড) শাখার অধীনে কাশিমপুর উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেছে ওয়ান ব্যাংক লিমিটেড। সম্প্রতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম ফখরুল আলম উপশাখাটির উদ্বোধন করেন। এ উপশাখার মাধ্যমে এলাকার সর্বসাধারণ সব ধরনের ব্যাংকিং সুবিধা নিতে পারবেন। অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজসহ ওয়ান ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













