একদিনে করোনায় আক্রান্ত ৩২০১, মৃত্যু ৪৪

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৭-০৬ ১৪:৪৭:৩৫


দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় অর্থ্যাৎ একদিনে আরো ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট ২ হাজার ৯৬ জনের মৃত্যু হলো। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ২০১ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লক্ষ ৬৫ হাজার ৬১৮ জনে। এ সময় সুস্থ্য হয়েছেন ৩ হাজার ৫২৪ জন।

রোববার বেলা আড়াইটায় নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

বুলেটিনে প্রতিদিনের মতো করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান ডা. নাসিমা সুলতানা। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে সকলের প্রতি আহবান জানান তিনি।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও এখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা। সবশেষ হিসাবে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ লক্ষ ৬২ হাজার ৪১৭ জনে। মৃত্যু হয়েছে ২ হাজার ৫২ জনের। দেশে মোট সুস্থ হয়েছেন ৭২ হাজার ৬২৫ জন।

সানবিডি/এসকেএস