আইসিএসবিতে জাতীয় শোক দিবস পালন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৮-১৭ ০৮:৫৬:৩৪
ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে। এছাড়া বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আইসিএসবি ঢাকা রিজিওনাল চ্যাপ্টার সাব কমিটি ও মেম্বার্স ওয়েলফেয়ার অ্যান্ড রিক্রিয়েশন সাব কমিটির সহযোগিতায় বছরজুড়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
এবারের শোক দিবসের শুরু হয় ভোরে জাতীয় পতাকা উত্তোলন (অর্ধনমিত) ও শ্রদ্ধাজ্ঞাপনের মাধ্যমে। বিপুলসংখ্যক আইসিএসবির কাউন্সিল মেম্বার, সদস্য ও কর্মকর্তা-কর্মচারীর অংশগ্রহণে ‘স্বাধীনতা উত্তর বাংলাদেশের পুনর্গঠন ও উন্নয়নে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান’ শীর্ষক একটি আলোচনা অনুষ্ঠান ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজন করা হয়। অংশগ্রহণকারীরা বাংলাদেশের স্বাধীনতা-উত্তর পুনর্গঠন ও উন্নয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান আলোচনা ও স্মরণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য লেখক, ঔপন্যাসিক ও সাংবাদিক আনিসুল হক। এছাড়া অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন আইসিএসবির প্রেসিডেন্ট মোজাফফর আহমেদ, ভাইস প্রেসিডেন্ট ও মেম্বার্স ওয়েলফেয়ার অ্যান্ড রিক্রিয়েশন সাব কমিটির চেয়ারম্যান মো. সেলিম রেজা এফসিএস, ঢাকা রিজিওনাল চ্যাপ্টার সাব কমিটির চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম মানিক এফসিএস, ভারপ্রাপ্ত সচিব মো. শামিবুর রহমান এসিএস প্রমুখ। —বিজ্ঞপ্তি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













