করোনায় মৃত্যু হলো আরও ৩০ জনের

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১০-০৬ ১৬:৫৮:০৭


সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৩০ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ ২০ জন ও নারী ১০ জন। এ নিয়ে ভাইরাসটিতে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ হাজার ৪০৫ জনে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

 

সানবিডি/নাজমুল/০৪:৫৭/০৫.১০.২০২০