আরও ২৩ করোন রোগীর মৃত্যু, নতুন শনাক্ত ১২০৩

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২০-১০-১০ ১৬:০১:৩৬


করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ৫ হাজার ৫০০ জন কোভিড রোগী মারা গেলেন।

এই সময়ে দেশে নতুন করে ১ হাজার ২০৩ জন কোভিড রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ৩ লাখ ৭৭ হাজার ৭৩ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৪৫৩ জন রোগী এবং মোট সুস্থ ২ লাখ ৯১ হাজার ৩৬৫ জন।

শনিবার স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

সানবিডি/নাজমুল/০৪:০১/১০.১০.২০২০