করোনায় ২৪ জনের মৃত্যু, শনাক্ত ১১৯৩
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২০-১০-১১ ১৫:৫১:২০
সারাদেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ৫ হাজার ৫২৪ জন কোভিড রোগী মারা গেলেন।
এই সময়ে দেশে নতুন করে ১ হাজার ১৯৩ জন কোভিড রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ৩ লাখ ৭৮ হাজার ২৬৬ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৪৯৫ জন রোগী এবং মোট সুস্থ ২ লাখ ৯২ হাজার ৮৬০ জন।
রোববার (১১ সেপ্টম্বর) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সানবিডি/নাজমুল/০৩.৫১/১১.১০.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












