করোনায় ১৬ জনের মৃত্যু, শনাক্ত ১৬৮৪
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২০-১০-১৪ ১৭:০৭:৫২
সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ১৬ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ ১৩ জন ও নারী তিনজন। হাসপাতালে চিকিৎসাধীন মারা গেছেন ১৫ জন এবং বাড়িতে একজন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ হাজার ৫৯৩ জনে।
বুধবার (১৪ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সানবিডি/নাজমুল/০৫:০৭/১৪.১০.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












