একদিনে করোনায় মৃত্যু ১৫ , শনাক্ত ১৬০০ জন

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২০-১০-১৫ ১৬:০৩:৪৮


সারাদেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ নয়জন এবং নারী ছয়জন। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন পাঁচ হাজার ৬০৮ জন।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৬০০ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল তিন লাখ ৮৪ হাজার ৫৫৯ জনে। এছাড়া নতুন করে সুস্থ হয়েছেন এক হাজার ৭৮০ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৯৯ হাজার ২২৯ জনে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

সানবিডি/নাজমুল/০৪:০৩/১৫.১০.২০২০