আরও ১৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৮০

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১০-২০ ১৫:৩৭:২০


সারাদেশে করোনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। আর নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৩৮০ জন।

মঙ্গলবার (২০অক্টোবর) বিকালে স্বাস্থ্য অধিদফতর এক বুলেটিনে দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এই তথ্য জানিয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১ হাজার ৩৮০ জনকে নিয়ে দেশে আক্রান্তে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৯১ হাজার ৫৮৬ জন। আরও ১৮ জনের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৬৯৯ জন হয়েছে।

 

সানবিডি/নাজমুল/০৩:৩৬/২০.১০.২০২০