করোনায় ২৪ জনের মৃত্যু, শনাক্ত ১৫৪৫
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২০-১০-২১ ১৬:১১:১১
করোনায় সারাদেশে নতুন করে আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। আর নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৫৪৫ জন।
বুধবার (২১ অক্টোবর) বিকালে স্বাস্থ্য অধিদফতর এক বুলেটিনে দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এই তথ্য জানিয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১ হাজার ৫৪৫ জনকে নিয়ে দেশে আক্রান্তে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৯৩ হাজার ১৩১ জন। আরও ২৪ জনের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৭২৩ জন হয়েছে।
সানবিডি/নাজমুল/০৩:৫২/২১.২০.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












