২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২০-১০-২৩ ১৬:০৬:১৯


সারাদেশে মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১৩ জন এবং নারী একজন। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন পাঁচ হাজার ৭৬১ জন।

একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৫৮৬ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৯৬ হাজার ৪১৩ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৫৩৩ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ১২ হাজার ৬৫ জনে।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সানবিডি/নাজমুল/:০৪:০৬/২৩.১০.২০২০