করোনায় ১৯ জনের মৃত্যু, শনাক্ত ১০৯৪

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২০-১০-২৪ ১৬:৩২:৪৯


করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১৭ জন এবং নারী দুইজন। তাদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা দাঁড়াল পাঁচ হাজার ৭৮০ জন।

শনিবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

সানবিডি/নাজমুল/৪:৩২/২৪.১০.২০২০