সেই জিয়ার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দুই মামলা

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২০-১০-২৫ ১৩:৩৮:৪৯


ডিজিটাল নিরাপত্তা আইনে ‘আসসালামু আলাইকুম’ ও ‘আল্লাহ হাফেজ’ বলাকে জঙ্গিবাদের চর্চা বলে মন্তব্য করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের অধ্যাপক জিয়া রহমানের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালতে এ মামলা দুইটি করা হয়। আদালত এ বিষয় এখনও কোন আদেশ দেয়নি।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ‘আসসালামু আলাইকুম’ বলা ও ‘আল্লাহ হাফেজ’ বলাকে গর্হিত, নিন্দনীয়, জঘন্য ব্যাখ্যা করেন অধ্যাপক জিয়া রহমান। এসবকে জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত করেন তিনি।

সানবিডি/নাজমুল/০১:৩৮/২৫.১০.২০২০