করোনায় ২৩ জনের মৃত্যু, শনাক্ত ১৩০৮
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২০-১০-২৫ ১৬:৪০:১৭
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১৯ জন এবং নারী চারজন। তাদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে করোনাভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল পাঁচ হাজার ৮০৩ জন।
রোববার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সানবিডি/নাজমুল/০৪:৪০/২৫.১০.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












