নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর: হাজী সেলিমের ছেলে ইরফানকে খুঁজছে পুলিশ
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২০-১০-২৬ ১৩:৩৪:৩৪
নৌবাহিনীর কর্মকর্তাকে ধানমন্ডিত এলাকাতে মারধরের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাউন্সিলর ও ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে মোহাম্মদ ইরফান সেলিমসহ চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) ভোরে ভুক্তভোগী নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিম নিজেই বাদী হয়ে ধানমন্ডি থানায় মামলাটি দায়ের করেন।
এরইমধ্যে এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম আলী মিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, এই মামলায় সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম (৩৭), তার বডিগার্ড মোহাম্মদ জাহিদ (৩৫), হাজী সেলিমের মদীনা গ্রুপের প্রটোকল অফিসার এবি সিদ্দিক দিপু (৪৫), গাড়িচালক মিজানুর রহমানসহ (৩০) অজ্ঞাতপরিচয়ের দুই/তিনজনকে আসামি করা হয়েছে।
রমনা ডিভিশনের ডিসি সাজ্জাদুর রহমান গণমাধ্যমকে জানান, এজাহারভুক্ত একজনকে গ্রেফতার করা হয়েছে। মোহাম্মদ ইরফান সহ বাকিদের গ্রেফতার অভিযান চলছে।
সানবিডি/নাজমুল/০১:৩৩/২৬.১০.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














