যমুনায় মা ইলিশ ধরায় ২২ জেলের কারাদন্ড
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১০-২৬ ১৫:৫১:৩৮
সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার উপর দিয়ে প্রবাহিত যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ২২ জেলেকে ১২ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমানের নেতৃত্বে চলমান ভ্রাম্যমাণ আদালত এই দণ্ডাদেশ দেন।
এই অভিযানটি রোববার বিকেলে ৫টা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে পরিচালিত হয়। পরে সাজাপ্রাপ্তদের সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এই অভিযানে দন্ডপ্রাপ্তরা হলেন, বেলকুচি উপজেলার ঠাকুরপাড়া গ্রামের চান মিয়া (৪০), বেলকুচির চর গ্রামের আব্বাস(৩২), বেলকুচি গ্রামের নুরে আলম (২৬), শাকিল (১৯), চর বেল গ্রামের খাইরুল (৩০), কবিরুল (৩০), রফিকুল (৪০), সোলেমান (১৯), মূলকান্দি গ্রামের আলমগীর (২৮), ইউসুফ(৩৮), চৌহালী উপজেলার চাঁদপুর গ্রামের সোনা মিয়া (৩৫), মান্নান (৩০), দুলাল (৪৩), মজিবর (৪১), বারবালা গ্রামের ফরিদুল (৩১), ফরজ আলী (৫২), সামিউল (১৯), খোরশেদ (৩২), নাইম (২০), বোয়ালকান্দি গ্রামের রবিউল (২৬), হাসেম (৩৫) ও চালুহারা গ্রামের কাইয়ুম (১৯)।
সানবিডি/এনজে/৩:৫১/১০.২৫.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













