করোনায় দেশে মোট রোগীর সংখ্যা ৪ লাখেরও বেশি
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২০-১০-২৬ ১৫:৫৯:৩৪
সারাদেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) শনাক্ত রোগীর সংখ্যা চার লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে শনাক্ত হয়েছেন এক হাজার ৪৩৬ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল চার লাখ ২৫১ জনে।
এদিকে গত ২৪ ঘণ্টায় সারাদেশে মারা গেছেন আরও ১৫ জন। তাদের মধ্যে পুরুষ নয়জন ও নারী ছয়জন। হাসপাতালে ১৪ জন ও বাড়িতে একজনের মৃত্যু হয়। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ হাজার ৮১৮ জন।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সানবিডি/নাজমুল/০৩:৫৮/২৬.১০.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












