সেলিম ও তার বডিগার্ডের এক বছরের কারাদন্ড
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১০-২৬ ১৯:২৪:৩২
ঢাকা-৭ আসনের এমপি হাজী সেলিমের ছেলে ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিম ও তার বডিগার্ড মোহাম্মদ জাহিদকে অবৈধ অস্ত্র ও অবৈধ মাদক রাখার দায়ে এক বছর করে জেল দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার সন্ধ্যায় র্যাবের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত জানিয়েছেন ।
এ সময় তিনি জানান, অবৈধ অস্ত্র রাখার দায়ে ছয় মাস ও অবৈধ মাদক রাখার দায়ে ছয় মাস করে মোট এক বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে দুজনকে।
সানবিডি/এনজে/৭:২৩/১০.২৫.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













