নর্থ সাউথ শিক্ষার্থী পায়েল হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২০-১১-০১ ১৪:২০:৩৫
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাইদুর রহমান পায়েলকে (২১) নদীতে ফেলে হত্যা মামলায় ৩ আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
রোববার (১ নভেম্বর) দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এই রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- হানিফ পরিবহনের বাসচালক জামাল হোসেন, সুপারভাইজার মো. জনি ও হেলপার মো. ফয়সাল হোসেন।
আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পাবলিক প্রসিকিউটর মো. আবু আবদুল্লাহ ভুঞা। আর আসামি পক্ষের আইনজীবী ছিলেন হুজজাতুল ইসলাম।
সানবিডি/নাজমুল/০২:২০/০১.১১.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














