অবহেলায় দুই নবজাতকের মৃত্যু, হাইর্কোটে রুল জারি
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১১-০২ ২০:৩২:০৪
অসুস্থ দুই নবজাতককে হাসপাতালে কেন ভর্তি নেয়া হয় হয়নি তা ৪৮ ঘণ্টার মধ্যে জানাতে তিন হাসপাতাল পরিচালককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই দুই নবজাতককে হাসপাতালে ভর্তি করতে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। হাসপাতাল তিনটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, ঢাকা শিশু হাসপাতাল ও মুগদা ইসলামী ব্যাংক হাসপাতাল।
আজ সোমবার বিচারপতি বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ নির্দেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
সানবিডি/এনজে/৮:৩১/১১.০২.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













