ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬৩
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১১-০৪ ১৫:২৬:৩৭
রাজধানীর বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
অভিযানকালে তাদের কাছ থেকে ৩ হাজার ২১১ পিস ইয়াবা, ৬০৩ গ্রাম হেরোইন, ১৪ কেজি ৮২ গ্রাম ২৫ পুরিয়া গাঁজা ও ৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৫টি মামলা রুজু হয়েছে।
সানবিডি/এনজে/৩:২৪/১১.০৪.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













