করোনায় নতুন শনাক্ত ১৪৬৯, মৃত্যু ১৫

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২০-১১-০৬ ১৬:১৮:৫৪


সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১১ জন এবং নারী চারজন।

তাদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ছয় হাজার ৩৬ জন।

শুক্রবার (৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সানবিডি/নাজমুল/০৪:১৮/০৬.১১.২০২০