শ্যামলীর হাসপাতালগুলোতে চলছে র‍্যাবের অভিযান

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১১-০৭ ১৪:৫৭:২৭


রাজধানীর শ্যামলী এলাকার ‍হাসপাতালগুলোতে অভিযান চালাচ্ছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

হাসপাতালগুলোতে নানা অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় শুরু হয় এ অভিযান।

এই অভিযানে নেতৃত্ব দিচ্ছেন র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম। তিনি বলেন, শ্যামলী এলাকার হাসপাতালে সকাল সাড়ে ১০টায় অভিযান শুরু হয়েছে। অভিযান এখনো চলছে, শেষ হলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

সানবিডি/এনজে/২:৫৪/১১.৭.২০২০