পাউবো’র তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে ‍আত্নসমর্পণের নির্দেশ

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১১-০৮ ১৭:২৮:৫৯


মৌলভীবাজার জেলার ‘মনু নদীর সেচ প্রকল্পের আওতাধীন কাশিমপুর পাম্প হাউস পুনর্বাসন’ প্রকল্পে পাম্প কেনায় ৩৪ কোটি বিয়াল্লিশ লাখ টাকা দুর্নীতির অভিযোগের মামলায় পানি উন্নয়ন বোর্ডের(পাউবো) তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) মো. আবু তালেবকে তিন সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ রবিবা বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পাম্প কেনায় দুর্নীতির অভিযোগে দুদকের করা মামলায় আবু তালেব হাইকোর্টে হাজির হয়ে আগাম জামিনের আবেদন করেছিলেন। আদালত তাকে জামিন না দিয়ে আত্মসমর্পনের নির্দেশ দেন। আবেদনকারী পক্ষে আইনজীবী ছিলেন মিনহাজুজ্জামান লিটন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। দুদকের পক্ষে ছিলেন একেএম ফজলুল হক।

সানবিডি/এনজে/৫:২৭/১১.০৮.২০২০