চাঁদপুরে শিশু হত্যার দায়ে দুজনের মৃত্যুদন্ডের নির্দেশ
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১১-০৮ ১৯:১৩:৩১
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় সাতবছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যার দায়ে আপন চাচাসহ দুজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রবিবার জেলা ও দায়রা জজ এসএম জিয়াউর রহমান এই রায় দেন। একই সঙ্গে আসামিদের নগদ আরো ১০ হাজার টাকা করে জরিমানা আদায়ের নির্দেশ প্রদান করা হয়।
আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- জামাল হোসেন মতলব দক্ষিণ উপজেলার ঘোনা গ্রামের মুকবুল হোসেনের ছেলে এবং সজীব একই গ্রামের শহীদ উল্যাহর ছেলে।
সানবিডি/এনজে/৭:১৩/১১.০৮.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













