অতিরিক্ত আইজি পদে উন্নীত হলেন ৬ পুলিশ কর্মকর্তা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১১-০৯ ১৮:০৪:৫১
পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজি) পদে পদোন্নতি পেয়েছেন ৬ পুলিশ কর্মকর্তা।ছয় জনের মধ্যে চার জন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে চলতি দায়িত্বে ছিলেন। বাকি দু’জন ছিলেন উপপুলিশ মহাপরিদর্শক।
আজ সোমবার (৯ নভেম্বর) উপসচিব ধনঞ্জয় কুমার দাসের সই করা এক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেওয়া হয়েছে।
অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পাওয়া পুলিশ কর্মকর্তাদের মধ্যে মোহাম্মদ ইব্রাহীম ফাতেমী ও এস এম রুহুল আমীনকে পুলিশ অধিদফতর, মল্লিক ফখরুল ইসলামকে হাইওয়ে পুলিশ ইউনিট, মো. কামরুল আহসানকে পুলিশের অ্যান্টি টেরারিজম ইউনিটে পদায়ন করা হয়েছে। এই চার কর্মকর্তাই অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে চলতি দায়িত্বে ছিলেন।
বাকি দুই কর্মকর্তার মধ্যে মো. মাজহারুল ইসলামকে বাংলাদেশ পুলিশের বিশেষ শাখা (এসবি) ও খন্দকার গোলাম ফারুককে রাজশাহীর সারদাতে বাংলাদেশ পুলিশ একাডেমিতে পদায়ন করা হয়েছে। তারা দু’জন উপপুলিশ মহাপরিদর্শক ছিলেন।
সানবিডি/এনজে/৬:০৪/১১.০৯.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













