দিনাজপুরে মাস্ক না পরায় ১৩ দোকানদারকে জরিমানা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১১-১১ ১৮:০৯:৫০
দিনাজপুরের ফুলবাড়ি উপজেলায় দোকানদারি করার সময় মাস্ক না পরায় ১৩ জনকে দুই হাজার ৬০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার (১১ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পৌর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ।
এ বিষয়ে তিনি বলেন, সরকারঘোষিত স্বাস্থ্যবিধি উপেক্ষা করে মাস্ক না পরে দোকানদারি করায় ২০১৮ সালের সংক্রমণ প্রতিরোধ আইনে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে, বৈশিক দুর্যোগ করোনাভাইরাস প্রতিরোধে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।
এ সময় ভূমি অফিসের নাজির মো. আতিউর রহমান, থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোস্তফা কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।
সানবিডি/এনজে/৬:০১/১১.১১.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













