মাইন্ড এইড হাসপাতালের পরিচালকের ৪ দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২০-১১-১৫ ১৮:১৮:৩৫


রাজধানীর মাইন্ড এইড হাসপাতালে এএসপি আনিসুল করিম হত্যা মামলায় মাইন্ড এইড হাসপাতালটির পরিচালক ফাতেমা তুজ যোহরা ময়নাকে ৪ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

শনিবার ঢাকা মহানগর হাকিম সাইদুজ্জামান শরীফের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে মোহাম্মদপুর এলাকা থেকে ফাতেমা তুজ যোহরা ময়নাকে (৪৫) গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, ময়না আদাবর মাইন্ড এইড হাসপাতালের মালিকপক্ষের একজন পরিচালক। এ নিয়ে প্রতিষ্ঠানটির ১২ জন গ্রেফতার হলেন।

 

সানবিডি/নাজমুল/০৬:১৭/১৫.১১.২০২০