করোনার আক্রমনে আরও ২১ মৃত্যু, শনাক্ত ২১৩৯

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২০-১১-১৬ ১৫:৪২:০৬


সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২১ জনের মৃত্যু হয়েছে; এ নিয়ে মোট ৬২১৫ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ২১৩৯ জন। এ নিয়ে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ লাখ ৩৪ হাজার ৪৭২ জনে।

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সবশেষ পরিস্থিতি নিয়ে সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

সানবিডি/নাজমুল ০৩:৪২/১৬.১১.২০২০