মজনুর যাবজ্জীবন চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২০-১১-১৮ ১৬:৫৮:২৩
রাজধানীর কুর্মিটোলা হাসপাতাল এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণ মামলার একমাত্র আসামি মজনুর বিরুদ্ধে রায় আগামীকাল বৃহস্পতিবার ঘোষণা করা হবে।
গত ১২ নভেম্বর ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৭-এর বিচারক মোসাম্মৎ কামরুন্নাহার রায়ের এ দিন নির্ধারণ করেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আফরোজা ফারহানা আহম্মেদ অরেঞ্জ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এই মামলায় আসামি মজনু ধর্ষণের কথা আদালতে স্বীকার করেছে। খুব অল্প সময়ের মধ্যে মামলার বিচারকাজ সম্পন্ন হয়েছে। আমরা রাষ্ট্রপক্ষ আসামির যাবজ্জীবন কামনা করেছি।
অন্যদিকে রাষ্ট্রপক্ষ থেকে নিয়োগপ্রাপ্ত মজনুর আইনজীবী রবিউল ইসলাম রবি জানান, রাষ্ট্রপক্ষ এ মামলায় মজনুর বিরুদ্ধে অভিযোগপত্র প্রমাণ করতে পারেনি। তাই এ মামলায় তিনি খালাস পাবেন।
আলোচিত এ মামলার ২৪ সাক্ষীর মধ্যে ২০ জনের সাক্ষ্য শেষ হয়েছে বলে জানিয়েছে আদালত সূত্র।
সানবিডি/নাজমুল/০৪.৫৮/১৮.১১.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














