দেশে করোনায় আরও ৩০ জনের মৃত্যু, শনাক্ত ২৩৬৪

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২০-১১-১৯ ১৭:১৬:৫৪


করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৩০ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ২৫ জন ও ৫ জন নারী। এদের ৩০ জনই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৩০৫ জনে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

সানবিডি/নাজমুল/০৫:১৬/১৯.১১.২০২০