রেজিস্ট্রেশনবিহীন গাড়ি চালালেই ডাম্পিং করুন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১১-১৯ ১৯:২৪:১৭
সড়কে যে সকল গাড়ি রেজিস্ট্রেশনবিহীন চলবে সেগুলোকে ডাম্পিং করার নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকালে ডিএমপি’র সদর দফতরে পরিবহন মালিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় ডিএমপির ট্রাফিক বিভাগের সংশ্লিষ্ট উপ-পুলিশ কমিশনারদের তিনি এ নির্দেশ প্রদান করেন।
এ সময় ডিএমপি কমিশনার বলেন, ‘রাস্তায় যে কোন ধরেণের চাদাঁবাজি করলে গ্রেফতার করতে হবে। রাস্তায় কোনও প্রকার চাঁদা ওঠানো যাবে না। তবে মালিক ও শ্রমিক সংগঠনের পরিচালন ব্যয় নির্বাহের জন্য নির্ধারিত সার্ভিস চার্জ ওঠানো যাবে। ড্রাইভারদেরকে আইন মানার ক্ষেত্রে সচেতন করতে হবে।’
মতবিনিময় সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পরিবহন মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।
সানবিডি/এনজে/৭:২৩/১১.১৯.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













