মর্গে মৃত নারীদের ধর্ষণ! দায় স্বীকার মুন্নার

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২০-১১-২০ ২১:২৫:৩০


গ্রেফতার মুন্না ভগত মর্গে রাখা নারীদের ধর্ষণের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আদালতে।  শুক্রবার (২০ নভেম্বর) ঢাকা মহানগর হাকিম মো. মামুনুর রশিদের আদালত তার ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করেন।

এর আগে আসামি মুন্নাকে আদালতে হাজির করা হয়। এসময় মুন্না স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা আসামির জবানবন্দি রেকর্ড করার আবেদন জানান। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার জবানবন্দি রেকর্ড করেন।

পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে, গতকাল বৃহস্পতিবার সিআইডির ইন্সপেক্টর জেহাদ হোসেন বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলাটি দায়ের করেন।

সানবিডি/নাজমুল/০৯:২৫/২০.১১.২০২০