র‌্যাবের অভিযান: অবৈধ অস্ত্র-মাদকসহ গোল্ডেন মনির গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২০-১১-২১ ১০:৩৩:০৫


রাজধানীর মেরুল বাড্ডা থেকে অবৈধ অস্ত্র ও মাদকসহ ব্যবসায়ী মনিরুল ইসলাম ওরফে গোল্ডেন মনিরকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গাড়ি ও স্বর্ণের ব্যবসা রয়েছে মনিরের।

শুক্রবার (২০ নভেম্বর) রাত ১০টা থেকে শুরু হয়ে অভিযান চলে শনিবার সকাল ৮টা পর্যন্ত। শনিবার সকালে র‍্যাব সদর দপ্তর থেকে পাঠানো বার্তায় গোল্ডেন মনিরকে গ্রেফতারের বিষয়টি জানায় র‌্যাব।

র‌্যাব জানিয়েছে, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এ অভিযান চালানো হয়। তার ছয়তলা ভবনের বাসায় প্রতিটি ফ্লোরে তল্লাশি চালানো হয়।

সানবিডি/নাজমুল/১০:৩৩/২১.১১.২০২০