দেশে করোনায় ৩৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২০-১১-২২ ১৬:০৬:৩০


মহামারি করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৩৮৮ জন। এছাড়া করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৬০ জনের দেহে।

এ নিয়ে মোট শনাক্ত হলো ৪ লাখ ৪৭ হাজার ৩৪১ জন। ২২ নভেম্বর, রোববার বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সানবিডি/নাজমুল/০৪:০৬/২২.১১.২০২০