অর্থপাচারকারীদের সর্ম্পকে তথ্য দেয়ার নির্দেশ হাইকোর্টের

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১১-২২ ১৭:৪৩:১৭


বিভিন্ন সময়ে বিদেশে অর্থপাচারকারীদের সর্ম্পকে যাবতীয় তথ্য চেয়েছেন হাইকোর্ট।

আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে যাবতীয় তথ্য দিতে অর্থসচিব, দুদক চেয়ারম্যান, এনবিআর চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে।

আজ রবিবার(২২ নভেম্বর) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এই নির্দেশ দেন।

গত ১৮ নভেম্বর পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সূত্র ধরে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে এই আদেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আদালতে রাষ্ট্র পক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

সানবিডি/এনজে/৫:৪৩/১১.২২.২০২০