মাদক মামলায় ৪ জনের ১০ বছর করে কারাদন্ডাদেশ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১১-২৩ ১৭:৪৪:০৪
মাদকের মামলায় ৪ জনের ১০ বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেকের ৫০ হাজার টাকা জরিমানারও আদেশ দেয়া হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাভোগ করতে হতে তাদের। তাদের কাছ থেকে এক লাখ ২৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আজ সোমবার(২৩ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ এ রায় ঘোষণা করেন।
এই কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- হোসেন আলী, জসীম উদ্দীন, সালাউদ্দিন ও মিজানুর রহমান।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল।
সানবিডি/এনজে/৫:৪৩/১১.২৩.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













