সারাদেশে আরও ৩২ জনের মৃত্যু, শনাক্ত ২২৩০

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২০-১১-২৪ ১৫:৪৫:৪৯


 

করোনায় সারাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। আরোও নতুন রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ২৩০ জন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদফতর এক বুলেটিনে দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এই তথ্য জানিয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ২ হাজার ২৩০ জনকে নিয়ে দেশে আক্রান্তে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৫১ হাজার ৯৯০ জন। আরও ২৮ জনের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে ৬ হাজার ৪৪৮ জন হয়েছে।

সানবিডি/নাজমুল/০৩:৪5/২৪.১১.২০২০