সৈয়দপুরে মাস্ক না পরায় ৪০ জনকে আর্থিক জরিমানা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১১-২৪ ১৬:৪৩:৩৪
নীলফামারী জেলার সৈয়দপুরে মুখে মাস্ক না পরে বাইরে ঘুরে বেড়ানোর সময় হাতেনাতে ধরা পড়ায় ৪০ জনকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার পাঁচমাথা মোড় এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়।
এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রমিজ আলম ।
মাস্ক না পরার অপরাধে ১৯৬০ সালের দণ্ডবিধির ১৮৮ ও ২৬৯ ধারায় এসব জরিমানা করেন তিনি। এ সময় আর্থিক সাজাপ্রাপ্তদের কাছ থেকে ৭ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়।
সানবিডি/এনজে/৪:৪২/১১.২৪.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













