ফিজিওথেরাপি সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১১-২৪ ১৮:৪১:৪৪
পদবী না থাকা সত্ত্বেও হবিগঞ্জে একটি বেসরকারি ফিজিওথেরাপি সেন্টারকে চিকিৎসক শব্দ ব্যবহার করায় ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে ৩ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব দাশ পুরকায়স্থ এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। বিষয়টি নিশ্চিত করেছেস নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব দাশ।
এ বিষয়ে পুলিশ জানায়, দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের পাশে নিউ লাইফ ফিজিওথেরাপি অ্যান্ড রিহেবিলিটেশন সেন্টারকে ডাক্তার পদবি না থাকা সত্ত্বেও এই পদবি ব্যবহার, সাইনবোর্ড ও ঘষামাজা মূল্য তালিকা প্রদর্শন, ল্যাবটেস্ট যথাযথভাবে সম্পন্ন না করা এবং দায়িত্বশীল মেডিক্যাল প্র্যাকটিশনারের অনুপস্থিতি ইত্যাদি অভিযোগে ১ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
সানবিডি/এনজে/৬:৪১/১১.২৪.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













