দেশে করোনায় একদিনে ৩৯ মৃত্যু
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২০-১১-২৫ ১৭:০৭:২০
সারাদেশে কোভিড-১৯ গত ২৪ ঘণ্টায় ৩৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২১৫৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।
করোনাভাইরাসের সবশেষ পরিস্থিতি নিয়ে বুধবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৮ টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে শনাক্ত ২ হাজার ১৫৬ জনকে নিয়ে দেশে করোনা রোগীর সংখ্যা মোট ৪ লাখ ৫৪ হাজার ১৪৬ জনে দাঁড়ালো।
আর গত এক দিনে মারা যাওয়া ৩৯ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৬ হাজার ৪৮৭ জনে দাঁড়াল। ২৪ ঘণ্টায় মারা যাওয়া রোগীদের মধ্যে ২৭ জন পুরুষ ও ১২ জন নারী রয়েছেন।
সানবিডি/নাজমুল/০৫:০৭/২৫.১১.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












