অধিক মূল্যে সার বিক্রি করায় ৪০ হাজার টাকা জরিমানা

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১১-২৫ ১৮:৫১:৫৬


সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করার দায়ে রাজবাড়ীর কালুখালীতে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় লিখিত অভিযোগ হওয়ায় ভুক্তভোগী ভোক্তা আব্দুল আজিজকে জরিমানার ২৫ শতাংশ অর্থাৎ পাঁচ হাজার টাকা দেয়া হয়।

আজ বুধবার দুপুরে রাজবাড়ী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক শরীফুল ইসলামের নেতৃত্বে কালুখালী উপজেলার রতনদিয়া বাজারে এ অভিযান চালানো হয়। জরিমানাকৃত প্রতিষ্ঠান হলো- রতনদিয়া বাজারের মেসার্স নন্দী ট্রেডার্স সরকার ও মেসার্স খান ট্রেডার্স।

সানবিডি/এনজে/৬:৪৯/১১.২৫.২০২০