আরও ৩৭ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২০-১১-২৬ ১৫:৫১:০৯


 

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৫২৪ জন। এছাড়া করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ২ হাজার ২৯২ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত হলো ৪ লাখ ৫৬ হাজার ৪৩৮ জন করোনা রোগী।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সানবিডি/নাজমুল/০৩:৫১/২৬.১১.২০২০